Wednesday, June 24, 2026

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে জামিন শেষ অভিযুক্তরও! তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

গৌরী লঙ্কেশ (Gouri Lankesh) হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি প্রশ্ন তুলে শেষ ধৃত অভিযুক্তকেও জামিন দিল আদালত। সাংবাদিক খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্ত শরদ ভৌসাহেব কলস্কর জামিন পেলেন বেঙ্গালুরুর আদালত (Bengaluru Court) থেকে। বেঙ্গালুরুর সিটি সিভিল ও দায়রা আদালতের বিচারপতি মুরলিধারা পাই বি জানান, মামলার নিষ্পত্তি কবে হবে তাঁর কোনও ঠিক নেই। সেই কারণেই এই অভিযুক্তকে জামিন দেওয়া হল।

আরও খবর: ৬ মাস আগে বান্ধবীকে খুন করে ফ্রিজে! বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই পর্দাফাঁস

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সাংবাদিক গৌরী লঙ্কেশের (Gouri Lankesh)। তদন্ত নেমে প্রায় ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। এক অভিযুক্ত এখনও পলাতক। গত কয়েক বছরে একে একে সবাই জামিন পেয়ে গিয়েছেন। তদন্তকারী সংস্থা উপযুক্ত প্রমাণ দিতে না পারায় দেরি হচ্ছে বিচারপ্রক্রিয়ায়। যার জেরে জেলবন্দি শেষ অভিযুক্তও জামিন পেয়ে গেলেন। বিচারপতি জামিন দেওয়ার আগে বলেন, “এই হত্যা মামলার কবে নিষ্পত্তি হবে তাঁর কোনও ঠিক নেই। তাই কলস্করকে জামিন দেওয়া হল।“

ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে সংঘাতে জড়ান সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশ। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির তীব্র সমালোচক ছিলেন গৌরী। তাঁর বাবার শুরু করা ‘লঙ্কেশ পত্রিকা’-র সম্পাদক ছিলেন তিনি। এই পত্রিকার মাধ্যমে ‘কমিউনাল হারমনি ফোরাম’ নামে একটি গোষ্ঠীকে ক্রমাগত উৎসাহ দেওয়া হয়। এই নিয়ে গোয়ার হিন্দুত্ববাদী সনাতন সংস্থা ও হিন্দু জন জাগৃতির সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়। অভিযোগ, ওই সংগঠনের সদস্যরাই গৌরীকে খুন করেছেন। তবে, প্রমাণের অভাবে সব অভিযুক্তই এখন জামিনে মুক্ত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...