Saturday, March 14, 2026

৬ মাস আগে বান্ধবীকে খুন করে ফ্রিজে! বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই পর্দাফাঁস

Date:

Share post:

মিটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পরে প্রকাশ্যে এলো। নাহলে এক যুবতীর মৃতদেহ আরও কত মাস বা বছর ভাড়া বাড়ির ফ্রিজের ভিতর ভরা থাকত তা আন্দাজ করেই আঁৎকে উঠছেন মধ্যপ্রদেশের দেওয়াসের (Dewas) বাসিন্দারা। লিভ-ইন পার্টনারকে খুন করে ফ্রিজে ঢুকিয়ে এভাবেই জুন মাস থেকে জানুয়ারি পর্যন্ত কাটিয়ে দিয়েছিলেন ইন্দোরের বাসিন্দা যুবক। ঘটনা প্রকাশ্যে আসতে পুলিশ গ্রেফতার করে যুবককে।

মধ্যপ্রদেশের (Madhyapradesh) দেওয়াসে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নেয় ইন্দোরের সঞ্জয় পতিদার নামে এক যুবক। সেই বাড়িতেই যুবকের সঙ্গে তার লিভ-ইন পার্টনারও (live-in partner) থাকত। ২০২৪-এর জুন মাসে বাড়ি খালি করে চলে যায় সঞ্জয়। শুধু তার জিনিস দুটি ঘরে রাখা ছিল। তাই সেই দুটি ঘর তালা দেওয়া থাকত। সম্প্রতি নতুন ভাড়াটিয়া আসায় ঘুর খুলে দেখান বাড়ির মালিক। সেই সময় তিনি লক্ষ্য করেন সঞ্জয় জিনিস রাখা দুটি ঘরের মিটার (meter) ডাউন করা নেই। তাই তিনি মিটার থেকে বন্ধ করে দেন।

এরপরই আসল ঘটনা প্রকাশ্যে আসে। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে খবর দেন। তাঁরা এসে তালা খুলে ফ্রিজের (fridge) ভিতরে শাড়ি পরা মহিলার দেহ আবিষ্কার করেন। পুলিশে খবর দেওয়া হলে জানা যায়, জুন মাস থেকে ঘর ছেড়েছে ভাড়াটিয়া (tenant) সঞ্জয়। মাঝে দু একবার তালা খুলে জিনিস নিয়ে গিয়েছে। তবে তার সঙ্গিনীকে এতদিন কেউ দেখেনি। কিন্তু এই ছয়মাস মিটার চালু থাকায় ফ্রিজটি চলেছে। ফলে সেখানে পচন না ধরে লোক জানাজানি হয়নি।

দেহ উদ্ধারের পরে ব্যাঙ্ক নোট প্রেস থানার (Bank Press Note police station) পুলিশ জানায়, মৃতার বয়স আনুমানিক ৩০। তার গলায় বাঁধা ফাঁসের সঙ্গে বাঁধা ছিল হাত-পা। ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান লিভ-ইন পার্টনার বিয়ের জন্য চাপ দিতে খুনের পরিকল্পনা করে সঞ্জয়।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...