Saturday, April 4, 2026

শিবসেনাও এবার ‘একলা চলো’র পথে: পুরসভা ভোট নিয়ে বার্তা সঞ্জয় রাউতের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনেও জোটের পথে হেঁটে কোনও উপকার হয়নি উদ্ধব ঠাকরে পরিচালিত শিবসেনার (Shivsena)। উপরন্তু কংগ্রেসের পাশে থেকে নিজেদের নেতা-কর্মীদের মনোবল ক্রমশ তলানিতে নেমেছে। এবার তাই পুরসভা নির্বাচনে একলা চলোর পথে শিবসেনা। দীর্ঘদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে লোকসভা বাদে বাকি নির্বাচনগুলিতে জোটের পথে না চলার বার্তা দিয়েছিলেন, সেভাবেই আপ (AAP), আরজেডি-র (RJD) পরে এবার শিবসেনাও সেই পথের পথিক।

মহারাষ্ট্রে আসন্ন মুম্বই (Mumbai) ও নাগপুরের (Nagpur) পুরসভা নির্বাচন। সেখানে জোটের সঙ্গে যাবে না উদ্ধব ঠাকরের শিবসেনা (Shivsena), শনিবার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে জানালেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি জানান, এবার নিজেদের দিকটা দেখতে হবে আমাদের। একলা চলো-তে সম্মতি দিয়েছেন উদ্ধব ঠাকরে।

সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) ও আপ নেতা সঞ্জয় সিং (SAnjay Singh) দাবি করেন। বিধানসভা নির্বাচনগুলিতে জোটের কোনও প্রয়োজনীতা নেই। এই দাবিতে সমর্থন জানায় সমাজবাদী পার্টিও। প্রকাশ্যে না জানালেও এটাই দলগুলি স্পষ্ট করে দেয়, কংগ্রেসের সঙ্গে থেকে আঞ্চলিক দলগুলির কোনও লাভ হচ্ছে না। এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, তাঁদের নেতারা লোকসভায় বিশেষ সুযোগ পাননি। এমনকি লোকসভার স্বার্থে জোট হলেও নির্বাচনের পরে জোটের কোনও বৈঠকও হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...