Saturday, June 20, 2026

যুবভারতীর সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি

Date:

Share post:

শনির সকালে মহানগরীতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবভারতী স্টেডিয়ামের (Saltlake Stadium) কাছে উল্টে গেল চারচাকা প্রাইভেট গাড়ি। হতাহাতের কোনও খবর নেই তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে চালক এবং আরোহীকে উদ্ধার করেছে বেলেঘাটা থানার পুলিশ (Beleghata Traffic Guard)।

স্থানীয় সূত্রে জানা যায় উল্টোডাঙার দিক থেকে অত্যন্ত গতিবেগে আসার সময় যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনের ল্যাম্পে ধাক্কা মারে চারচাকা। এরপর কিছুটা দূর এগিয়ে সেটি পাল্টি খেয়ে যায়। ধাক্কার জেরে লোহার পোস্ট দুমড়ে গেছে। গাড়ি চালক এবং পাশের যাত্রী দুজনেই মদ্যপ ছিলেন বলে পুলিশের অনুমান। প্রাইভেট কারকে বাজেয়াপ্ত করার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...