Saturday, April 4, 2026

বামশাসিত কেরালায় ৫ বছর ধরে ৬৪ জনের যৌন লালসার শিকার তরুণী!

Date:

Share post:

বামশাসিত রাজ্যে নারী নিরাপত্তার নগ্ন ছবি। কেরালায় (Kerala) পাঁচ বছর ধরে ৬৪ জন মিলে যৌন নির্যাতন করে দলিত তরুণীকে। তবে, এতদিন ভয়ে সে কথা কাউকে বলতে পারেননি ওই তরুণী। এলাকায় ‘মহিলা সমাক্য’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হওয়ায় রুটিন কাউন্সেলিংয়ে এই ভয়ানক অভিজ্ঞতার কথা স্বীকার করেন নির্যাতিতা। জানান, ১৩ বছর বয়স থেকেই যৌন নির্যাতনের শিকার তিনি।
আরও খবর: আজব প্রতারণা চক্র! বিহারে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার নামে ফাঁদ, ধৃত ৩

কেরালার (Kerala) পাথানামথিত্তা এলাকায় ওই তরুণীর বাড়িতে গিয়ে কথা বলেন ‘মহিলা সমাক্য’-এর প্রতিনিধিরা। তখনই ভেঙে পড়েন ওই তরুণী। জানান, পাঁচ বছর ধরে তাঁকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এর পরে স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) তরফে পাথানামথিত্তা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কথা বলা হয়।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তরুণীর কাউন্সেলিং করে। মনোবিদের কাছে বিস্তারিত জানান নির্যাতিতা। বলেন, ১৩ বছর বয়সে প্রথম তাঁর উপর যৌন নির্যাতন করেন এক প্রতিবেশী। পর্নোগ্রাফি দেখিয়ে তাঁকে যৌন অত্যাচার করা হয়। বর্তমানে তরুণীর বয়স ১৮।

তরুণী জানান, স্কুলে বিভিন্ন খেলায় অংশ নেন তিনি। কিন্তু সেখানেও যৌন নির্যাতনের শিকার হন। এমনকী সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর থেকে ট্রমায় চলে যান তরুণী।

ঘটনা জানতে পেরে পদক্ষেপ করে পুলিশ। ১০ জনকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। পাথানামথিত্তা ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন এন রাজীব জানান, অভিযোগ পেয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন ধরে স্কুলের মতো নিরাপদ জায়গায় কীভাবে এই নির্যাতন চলতে পারে! কেন সেই কথা কেউ জানতে পারল না? নারী নিরাপত্তা কোথায়- সরব বিরোধীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...