Sunday, February 22, 2026

নয়া ভাবনা পর্ষদের! সাইবার অপরাধ রুখতে এবার পাঠ শুরু এবার অষ্টম শ্রেণি থেকে

Date:

Share post:

যৌন হেনস্থার শিকার শুধুমাত্র মহিলাদের নয়, পুরুষদেরও হতে হয়। তাই এবার থেকে শারীরশিক্ষায় ভাল ছোঁয়া-মন্দ ছোঁয়ার পাশাপাশি পাঠ দেওয়া হবে সাইবার ক্রাইমেরও। কারণ এই অন্তর্জাল থেকেই অপরাধের ভ্রূণ বাড়তে শুরু করে। ইন্টারনেটকে হাতিয়ার করে বিভিন্নরকম অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর সেই থেকেই প্রভাবিত হয়ে সংঘটিত হয় অপরাধ। এছাড়াও বিভিন্ন ধরনের ছবি নিয়ে তাতে সুপার ইম্পোজ করে অন্য কারওর মুখ বসিয়ে ব্ল্যাকমেইল করা তো এখন আকছার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এবার অষ্টম শ্রেণি থেকেই সাইবার ক্রাইম নিয়ে পাঠ দেওয়ার কথা ভেবেছে পর্ষদ কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, পাসওয়ার্ড সম্পর্কে বিশেষ পরামর্শ। সংখ্যা এবং বর্ণ নিয়ে পাসওয়ার্ড ন্যূনতম ১০টি সংখ্যার হতে হবে। নিজের স্মার্টফোন বা ট্যাব কারও হাতে দেওয়া যাবে না। বিভিন্ন অ্যাকাউন্টের জন্য পৃথক পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়াও স্প্যাম মেইল, ফিশিং মেইল থেকে বাঁচার নানা উপায় সম্বন্ধেও বোঝানো হয়েছে। এছাড়াও এই বয়ঃসন্ধিকালে আবেগে ভেসে অনেকেই নিজের গোপন ছবি শেয়ার করে থাকেন প্রেমিক-প্রেমিকাদের। সেক্ষেত্রেও সাবধান করা হয়েছে। কাউকে এই ধরনের ছবি পাঠাতে বা কারওর ফোনে এ-ধরনের ছবি তুলতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে পাঠক্রমে। এছাড়াও বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের মতো উত্তপ্ত পরিস্থিতিতে অনেকেই বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। তারা হয়তো না বুঝেই এই ধরনের পোস্ট শেয়ার করছে। কিন্তু তাতে ধর্মীয় উসকানি পাচ্ছে অনেকে, অনেক ক্ষেত্রে সম্প্রীতি নষ্ট হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ধরনের পোস্ট করার থেকে বিরত থাকার কথাও বোঝানো হচ্ছে পড়ুয়াদের।

আরও পড়ুন- হরিয়ানার রাস্তা দেখিয়ে দিল্লিতে প্রচার! বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রচারে আপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...