Wednesday, April 1, 2026

মেদিনীপুরে প্রসূতি মৃত্যু: স্বাস্থ্য সচিবের বৈঠক থেকে নতুন করে দুর্ঘটনা বন্ধের পদক্ষেপ

Date:

Share post:

সরবরাহ করা ওষুধে বেনিয়ম। রাজ্যের তরফে তাই আগেই নিষিদ্ধ সরবরাহকারী সংস্থা। তারপরেও সরকারি হাসপাতালে সেই সংস্থার ওষুধের প্রয়োগ। কোন পথে এই বেনিয়ম। খুঁজতে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর (Department of Health)। নবান্নে রিপোর্ট জমা দেওয়ার আগে রবিবারই তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে খোদ স্বাস্থ্য সচিব (Health Secretary)। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে জানানো হয়, কোথাও কোনও ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে তেমনই নতুন করে কোনও ঘটনা যাতে না ঘটে, তাও লক্ষ্য রাখছে স্বাস্থ্য দফতর।

রবিবার এসএসকেএম-এ (SSKM Hospital) ১৩ সদস্যের তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্য সচিব (Health Secretary) নারায়ণস্বরূপ নিগম। সেখানে আসেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) অধ্যক্ষ মৌসুমী নন্দী ও স্ত্রীরোগ বিভাগের প্রধান। ইতিমধ্যেই তদন্ত কমিটির সদস্যরা ইঙ্গিত দিয়েছেন স্যালাইনের (saline) কারণে মৃত্যু হয়ে থাকতে পারে প্রসূতির। স্যালাইনে অপরিশ্রুত পদার্থ থাকারও ইঙ্গিত দিয়েছেন তাঁরা। যেখানে এতদিন ধরে এই মেডিক্যাল কলেজে চিকিৎসা পেয়ে সুস্থভাবে ঘরে ফিরেছেন প্রসূতি ও তাঁদের সন্তানেরা, সেখানে হঠাৎ করেই কেন পাঁচ প্রসূতির ক্ষেত্রে ব্যতিক্রম। শুধুমাত্র প্রসূতি বিভাগে এমন কোন ওষুধ প্রয়োগ করা হয়েছিল, যা এভাবে দুর্ঘটনা বয়ে আনল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে কমিটির সদস্য থেকে স্বাস্থ্য দফতর।

তবে রাজ্যের প্রাধান্য একদিকে মেদিনীপুরের ঘটনার কারণ খুঁজে বের করা, সেই সঙ্গে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা দূর করা। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, একটা ঘটনা যখন ঘটেছে তার তদন্তের জন্য প্রতিনিধিদল সেখানে যায়, যাওয়াটা স্বাভাবিক। পাশাপাশি এই বিষয়টা থেকে সতর্ক থাকার জন্য যা যা বার্তা অন্য জায়গায় যাওয়া উচিত সরকারের সংশ্লিষ্ট দফতর সেই প্রক্রিয়াগুলি শুরু করে দিয়েছে। এমন কোনও ঘটনা ঘটবে না যাবে আচমকা কোনও ঘটনা ঘটে যায়। কোথাও আচমকা কোনও একটা সমস্যা হয়েছিল তার ব্যবস্থা প্রশাসন নিচ্ছেন। যাতে আর সমস্যা না তৈরি হয় তার ব্যবস্থাও প্রশাসন নিচ্ছেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...