Thursday, June 25, 2026

কলকাতা কাউন্সিলর শুটআউটের মাস্টারমাইন্ড গ্রেফতার, জমি বিবাদই ইস্যু!

Date:

Share post:

জমি বিবাদের জেরে পাঁচ মাসে তিনবার কলকাতা পুরসভার কাউন্সিলর (Kolkata municipal corporation councillor) সুশান্ত ঘোষকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার চেষ্টা। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের জালে হামলার মূলচক্রী। বিদেশে পালিয়েও শেষ রক্ষা হল না। দেশে ফিরতেই অভিযুক্ত আদিল হোসেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata police)। জমি সংক্রান্ত বিবাদ থেকেই সুশান্তকে খুনের চেষ্টা করেছিল আদিল, এমনটা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি এবার থেকে কলকাতার কাউন্সিলরদের যোগাযোগে থাকা ব্যক্তিদের উপর নজরদারি চালাবে কলকাতা পুলিশ, নিরাপত্তা বিধানে এমন পদক্ষেপ নেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

বিহার (Bihar) থেকে একাধিকবার চেষ্টার পরে কলকাতায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্র করে দুষ্কৃতীরা। বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য আদিল বিহারেই খুনের বরাত দেওয়া থেকে গোটা হামলার পরিকল্পনা করেছিল। বিহারের বাসিন্দা হলেও কলকাতায় জমির সন্ধানে দাদাগিরি করার পরিকল্পনা ছিল আদিলের। সেই পরিকল্পনা আটকে যায় কাউন্সিলরের কারণে। আক্রোশ মেটাতেই খুনে উদ্যত হয় আদিল, অনুমান পুলিশের।

খুনের চেষ্টার পরেই স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় এক শুটার (shooter)। সেখান থেকেই জট খুলতে থাকে কলকাতা পুলিশ (Kolkata Police)। এরপরই উঠে আসে আদিল হোসেনের নাম। কিন্তু পুলিশি তদন্ত উঠে আসে ঘটনার পরপরই আবু ধাবি পালিয়ে যায় সে। তবে কলকাতা পুলিশের তৎপরতায় বিদেশ থেকে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...