Friday, April 3, 2026

৪৫ দিন ধরে বন্ধ হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো! কাজ শিয়ালদহ- সেক্টর ফাইভ রুটেও

Date:

Share post:

হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সংযুক্তিকরণের কাজের জেরে প্রায় দেড় মাস ধরে বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা (Metro Service will be interrupted)। দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। জট পেরিয়ে বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ প্রায় শেষ বলে জানা যাচ্ছে। এবার ট্র্যাক জুড়ে দিতে পারলেই হাওড়া থেকে সল্টলেক যাওয়ার জন্য আর বাসের উপর নির্ভর করতে হবে না যাত্রীদের। কিন্তু এই কাজ করার জন্য ইতিমধ্যেই কেএমআরসিএলের (KMRCL)তরফে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। ফলে ভোগান্তির শিকার হতে পারেন আমজনতা।

ইন্টারলকিং- এর কাজের জন্য ইতিমধ্যেই আজ ও আগামী রবিবার (১৯ জানুয়ারি) গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল বন্ধ থাকার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। এবার মেট্রো লাইন সংযুক্তিকরণের কাজের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে। ফলে কমপক্ষে ১ লক্ষ যাত্রী সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। যদিও টানা দেড় মাস হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো এবং শিয়ালদহ- সেক্টর ফাইভ রুটে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে কীনা সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...