Saturday, April 4, 2026

বিবেকানন্দের ১৬৩-তম জন্মদিবসে ভক্তমুখর বেলুড় মঠ, দিনভর কর্মসূচি সিমলা স্ট্রিটেও

Date:

Share post:

আজ ১২ জানুয়ারি। সকাল থেকে ভক্ত সমারোহে গমগম করছে বেলুড় মঠ। ভারতের যুব আইকনের ১৬৩-তম জন্মদিবসে (163rd Birth anniversary of Swami Vivekananda) দেশজুড়ে সাড়ম্বরে লিত হচ্ছে ৪১ তম জাতীয় যুব দিবস (41th National Youth Day)। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এরাজ্যের বেলুড় মঠ (Belur Math) থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে নান কর্মসূচি। এদিন ভোর পাঁচটায় বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয়। বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের (Belur Math) শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়েছে। স্বামীজিকে নিয়ে নানা অনুষ্ঠান , বেদপাঠ, ভজন, ভক্তিগীতি, স্তবগীতির। পাশাপাশি স্বামী বিবেকানন্দের কর্মজীবন নিয়েও বিশেষ আলোচনা হয়।

শ্রীরামকৃষ্ণ স্নেহধন্য নরেনের জন্মতিথি যদিও আগামী ২১ জানুয়ারি। সেদিন রামকৃষ্ণ মঠ মিশনের তরফে বিশেষ পুজোর আয়োজন রয়েছে। তার আগে আজ মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মন্ডপে স্বামীজির আবির্ভাব দিবসে নানা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বেলা ১২টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। দুপুরে ধর্মসভা এবং সন্ধ্যায় আরতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতেও সারাদিন ধরে চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান।

_

_

_

_

_

_

_

_

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...