Saturday, April 4, 2026

স্বামীর সঙ্গে সংসার না করেও ভরণপোষণের টাকা পাবেন স্ত্রী, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

স্বামীর সঙ্গে সংসার করছেন না । তবুও ভরণপোষণের জন্য খরচ চাইতে পারেন স্ত্রী। সম্প্রতি এক মামলায় এই নির্দেশ দিয়েছে সব ক্ষেত্রে তা প্রযোজ্য হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতির উপর সেটা নির্ভর করবে।

ঝাড়খণ্ডের এক দম্পতির বৈবাহিক কলহ নিয়ে মামলায় এই নির্দেশ আদালতের। জানা গিয়েছে ,২০১৪ সালের মে মাসে তাদের বিয়ে হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই আলাদা হয়ে যান তারা। ২০১৫ সালের অগস্ট থেকে বাপের বাড়িতে চলে যান ওই মহিলা। স্বামী দাবি করেছেন , বহু বার অনুরোধ করার পরেও স্ত্রী বাড়ি ফেরেননি। স্ত্রীকে ঘরে ফেরাতে প্রথমে রাঁচীর এক পারিবারিক আদালতে যান স্বামী। যদিও স্ত্রীর দাবি, শ্বশুরবাড়িতে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছিল।

মারাত্মক অভিযোগ করেছেন মহিলা। তার দাবি, তাকে শ্বশুরবাড়িতে শৌচালয় ব্যবহার করতে দেওয়া হত না। এমনকি স্টোভে রান্নাও করতে দিত না কেউ। কাঠকয়লা দিয়ে রান্না করতে হত তাকে। এমনকি পাঁচ লক্ষ টাকা পণের জন্যও তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছিল বলে দাবি মহিলার।

তার দাবি, ওই পণের টাকায় স্বামী গাড়ি কিনতে চান। এই সব মানসিক অত্যাচারের কারণে স্বামীর সঙ্গে সংসার না করে বাপের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন মহিলা। স্বামীর থেকে ভরণপোষণের জন্য টাকা চেয়ে নিম্ন আদালতে আবেদন জানান তিনি। তাতে সম্মতি দেয় পারিবারিক আদালত।

স্ত্রীর ভরণপোষণের জন্য মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন বিচারক। পাশাপাশি তাকে স্বামীর সঙ্গে ঘর করার জন্যও বলা হয়।
পারিবারিক আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। হাইকোর্ট জানিয়ে দেয়, মহিলা ভরণপোষণের জন্য ১০ হাজার টাকা করে পাবেন না। পরে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালত সম্প্রতি মহিলার পক্ষেই রায় দিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ, মহিলাকে ১০ হাজার টাকা করে ভরণপোষণের খরচ দিতে হবে। যে দিন থেকে মামলাটি বিচারাধীন রয়েছে, সে দিন থেকে এই ভরণপোষণের নির্দেশ কার্যকর হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...