Thursday, June 25, 2026

নয়া সচিব পেল BCCI, বিরাট- রোহিতের ভবিষ্যৎ ঘিরে বাড়ছে জল্পনা

Date:

Share post:

জয় শাহ পরবর্তী বিসিসিআই সচিব কে হবে সেই জল্পনার অবসান। দীর্ঘদিন ধরেই একাধিক নাম উঠে আসছিল সচিব পদের দৌড়ে। সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে আইপিএলের প্রধান অরুণ ধুমল- অনেকেরই নাম ঘোরাফেরা করছিল। এমনকি রোহন জেটলি এই পদে আসতে পারেন, এরকম জল্পনাও ছড়িয়েছিল। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ছেড়ে যাওয়া পদে বসলেন দেবজিৎ সাইকিয়া। গত ৪ জানুয়ারি সচিব পদে মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল। সেদিন দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কেউ মনোনয়ন তোলেননি। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবজিৎ।

অন্যদিকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে এবার কড়া সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে বোর্ড। বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অফফর্মের কারণে দুই তারকা ক্রিকেটার রান না পেলে হয়তো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবেন না, এমনটাও শোনা যাচ্ছে। সূত্রের খবর, রিভিউ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন দুই তারকাকে চলতি মাসে রনজি খেলতে নির্দেশ দেওয়া হয়। যদিও জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ সাম্প্রতিক অতীতে নতুন নয়। কে এল রাহুল, শুভমন গিল, ধ্রুব জুড়েলের পর এবার রোহিত শর্মা এবং বিরাটের ক্ষেত্রেও সেই পথেই BCCI।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...