Friday, April 3, 2026

সূর্যের দিকে ছুটে যাচ্ছে ধুমকেতু! সোমে দেখা যাবে বিরল সেই দৃশ্য

Date:

Share post:

অসাধারণ মুহূর্ত তৈরির অপেক্ষায় মহাকাশপ্রেমীরা। ১৩ জানুয়ারি অর্থাৎ আজ বিরলতম ধূমকেতু G3 ATLAS (C/2024) সূর্যের কাছাকাছি তার রাস্তার সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছবে। এটি সূর্য থেকে মাত্র ৮৭ লক্ষ মাইল দূরে থাকবে। ধূমকেতুটি (comet) তার চূড়ান্ত উজ্জ্বলতার শিখরে পৌঁছবে এদিন।

জ্যোতির্বিজ্ঞানীরা জি ৩ অ্যাটলাস-কে (G3 Atlas) পর্যবেক্ষণ করছেন। সূর্যের কাছে যাওয়ায় ধূমকেতুটির (comet) আয়ু নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ বড় আকারের ধূমকেতুরা এই ধরনের অবস্থানে প্রায়ই ভেঙে যায়। ফলে পরবর্তী ১ লক্ষ ৬০ হাজার বছর পরে এটি আদৌ ফিরবে কিনা, তা নিশ্চিত নয়।

ধূমকেতূটি দেখার জন্য দূরবীন (telescope) ব্যবহার পরামর্শ দেওয়া হয়েছে। জ্যোতির্বিদ ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে জি ৩ অ্যাটলাস ধূমকেতুটির একটি ছবিও তুলেছেন। এটি মহাজাগতিক যাত্রায় পৃথিবীর উপর দিয়ে উড়ে যাওয়ার অত্যন্ত বিরল মুহূর্তের ছবি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...