Friday, April 3, 2026

প্রণয় ভার্মাকে সমনের পরে হুঁশ ফিরল! তলব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে

Date:

Share post:

সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ। সাধারণ নাগরিক থেকে জঙ্গিরাও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে ঢুকে পড়েছে ভারতে। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র পাঁচ মাসে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এরপর হঠাৎই তটস্থ হয়ে সীমান্ত কাঁটাতারে ঘেরা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (MEA)। আর তাতেই বাধা বাংলাদেশ বিজিবির (BGB)। আশ্চর্যজনকভাবে তখনও চুপ নরেন্দ্র মোদির সরকার। শেষে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ সরকার তলব করার পরে হুঁশ ফিরল ভারতের। চরম অপমান সহ্য করে তলব পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (Dy High Commissioner) নুরুল ইসলামকে।

রবিবারই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রকের সমনে দেখা করতে যান ভারতের হাই কমিশনার (High Commissioner) প্রণয় ভার্মা। সেখানে সীমান্তে অনুপ্রবেশ, জঙ্গি কার্যকলাপ, চোরাচালান ও মানব পাচার নিয়ে ভারতের মতামত তুলে ধরা হয়। কিন্তু কার্যত সেখানেও কাঁটাতার বসানো নিয়ে জোরালো সওয়াল যে হয়নি ভারতের পক্ষ থেকে তা প্রণয় ভার্মার বক্তব্যতেই ছিল স্পষ্ট।

বাংলাদেশের কাছে মুখ পোড়ার পরে অবশেষে হুঁশ ফিরেছে অমিত শাহ, এস জয়শঙ্করের। সোমবার বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে তলব করা হল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (Dy High Commissioner) নুরুল ইসলামকে। যদিও বাংলাদেশের আমলা বেরিয়ে এসে কিছু জানাননি। তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। এছাড়াও সীমান্তে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কালে বিএসএফের সঙ্গে যে অশান্তি শুরু করেছে বিজিবি (BGB), তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারকে ডেপুটি হাই কমিশনার মারফৎ।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...