Wednesday, February 25, 2026

এক বছরে প্রায় দ্বিগুণ! বাংলা সহায়তা কেন্দ্রে আর্থিক লেনদেনে আয় বাড়ছে রাজ্যের

Date:

Share post:

পশ্চিমবঙ্গের মানুষ ক্রমশ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন। এর জন্য কৃতিত্ব দাবি করতে পারে বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে)। ওই কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল লেনদেন করা যায়।রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল লেনদেনের গত এক বছরে দ্বিগুণের কাছাকাছি বেড়েছে।

২০২৩ সালে যেখানে ওই কেন্দ্রগুলির মাধ্যমে ১৬৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। ২০২৪ সালে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ কোটি টাকা। বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে বিদ্যুতের বিল, সম্পত্তিকর, রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি, খাজনা ইত্যাদি লেনদেনের জন্য ওই টাকা ব্যবহার করা হয়েছে বলে নবান্নে সরকারি সূত্রে জানমা গেছে। তথ্য বলছে, প্রান্তিক মানুষজন সরকারি দপ্তরে গিয়ে নানা সমস্যায় পড়তেন। অনেকক্ষেত্রে সরকারি দফতরে যাওয়ার জন্য তাঁদের দীর্ঘ পথ পাড়ি দিতে হত। কখনও সরকারি অফিসে গিয়ে নির্দিষ্ট দপ্তরটি খুঁজে পেতে তাঁদের সমস্যা হত। কিন্তু এখন রাজ্যের নানা প্রত্যন্ত অঞ্চলেও খোলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। ওই কেন্দ্রগুলি বাড়ির কাছে থাকায় সাধারণ মানুষ এখন সহজেই কর দিতে পারছেন। অনলাইন লেনদেনের ব্যাপারে তাঁদের আগ্রহ বাড়ছে। ফলে সরকারের আয়ও বাড়ছে।

গত এক বছরে রাজ্যে ৩ কোটি ৪৯ লক্ষ মানুষ ওই কেন্দ্রের মাধ্যমে অনলাইন পরিষেবা নিয়েছেন। ২০২৩ সালে যেখানে আর্থিক পরিষেবা নিয়েছিলেন ৩০ লক্ষ মানুষ, সেখানে ২০২৪ সালে নিয়েছেন ৪১ লক্ষ। অর্থাৎ আর্থিক পরিষেবা গ্রাহকদের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ মেসেজে সিআইএ নজরদারি! বিস্ফোরক জুকারবার্গ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...