Wednesday, June 24, 2026

মঙ্গলে শুরু মহাকুম্ভ, তার আগে পৌঁছালো স্পিকারের আমন্ত্রণপত্র!

Date:

Share post:

মহা কুম্ভে (Maha Kumbh) দেশ বিদেশ থেকে আমন্ত্রণের পালা শেষ অনেক দিন আগেই। অতিথিরা বিলাসবহুল রাত্রিবাসও করে ফেলেছেন সেখানে। অবশেষে মেলা শুরুর আগে রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) আমন্ত্রণ এসে পৌঁছালো। যদিও ব্যক্তিগত কাজ থাকায় সেখানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন রাজ্যের স্পিকার (speaker)। তবে মহা কুম্ভের সাফল্য প্রার্থনা করেছেন তিনি।

বাংলার বঞ্চনার প্রত্যক্ষ উদাহরণ উত্তরপ্রদেশের মহা কুম্ভ মেলা। গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) যেখানে কেন্দ্রের মোদি সরকার ফিরেও তাকায় না, সেখানে একই সময়ে অনুষ্ঠিত কুম্ভ মেলায় যেচে দান করা হয় কেন্দ্রের তরফে। রাজ্যের বিজেপি নেতারা কোনও এক অদৃশ্য নির্দেশের অপেক্ষা করেন গঙ্গাসাগরের জন্য কেন্দ্রের সাহায্য প্রার্থনায়। তারপরেও কুম্ভ মেলার (Kumbh Mela) সামগ্রিক সাফল্য প্রার্থনা করেছেন বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইভাবে মহাকুম্ভের (Maha Kumbh) সাফল্য প্রার্থনা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশের স্পিকার (Speaker, Uttarpradesh) সতীশ মহানার তরফে আমন্ত্রণ জানানো হয় বাংলার স্পিকারকে। তবে তিনি জানিয়েছেন তিনি এখন প্রয়াগরাজে (Prayagraj) যেতে পারবেন না। যদিও পাল্টা বাংলার গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) তিনি উত্তরপ্রদেশ স্পিকারকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং শুধুমাত্র এবছর নয়, আগামী বছরেও যাতে তিনি গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্য অর্জনের জন্য আসেন মেলার সময়ে, সেই আমন্ত্রণও জানিয়েছেন বাংলার অধ্যক্ষ।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...