Saturday, March 14, 2026

রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা, জোড়া গোল রাফিনহার

Date:

Share post:

স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা। রবিবার রাতে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এলক্লাসিকোতে রিয়ালকে ২-৫ গোলে হারায় বার্সা। ম্যাচে জোড়া গোল রাফিনহা। একটি করে গোল ইয়ামাল, লেওয়ানডস্কি এবং বালদের। রিয়ালের হয়ে গোল দুটি কিলিয়ান এমবাপে এবং রদ্রিগোর।

ম্যাচের শুরু সঙ্গে শেষের কোন মিল নেই। ম্যাচের শুরুটা যেমনভাবে শেষটা লেখা হল একেবারেই অন্যভাবে। ম্যাচের ৫ মিনিটে ১-০ গোল এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেন কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরই রিয়ালকে চেপে ধরে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। যার ফলে ২২ মিনিটে সমতা ফেরায় বার্সা। বার্সেলোনার হয়ে ১-১ করেবন লামিন ইয়ামালরা। মাদ্রিদের তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে বল জালে জড়ান স্পেনের তরুণ ফুটবলার। এরপর ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। পেনাল্টি থেকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। এর ঠিক তিন মিনিটের মাথায় বার্সার হয়ে ৩-১ করেন রাফিনহা। কুন্ডের ক্রস থেকে হেডে গোল করেন রাফিনহা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে চতুর্থ গোলটি করেন বালদে। ম্যাচের প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে থাকে বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও রিয়ালকে চেপে ধরে বার্সা। যার ফলে ম্যাচের ৪৮ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় বার্সা। বার্সার হয়ে পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তবে এরই মধ্যে লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলকিপার সেজনি। ৫৬ মিনিটে বক্সের বাইরে এসে অন্যায্যভাবে ভিনিসিয়াসকে বাধা দিয়ে মাঠের বাইরে যান পোলিশ গোলকিপার। সেই ফ্রি কিক থেকে ব্যবধান কমান রদ্রিগো।

আরও পড়ুন- পাঞ্জাবের নেতা শ্রেয়স, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রাক্তন অধিনায়ক

 

 

 

 

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...