Saturday, April 4, 2026

ভাটপাড়ায় নেতা খুনে পুলিশের জালে ভূত !

Date:

Share post:

তার ডাকনাম ভূত । এক জায়গায় কখনও তাকে বেশিক্ষণ দেখা যায় না। কখনও শিয়ালদহ স্টেশন তো পরক্ষণেই হাওড়া ময়দানের বাসস্ট্যান্ড। কিন্তু পুলিশের দক্ষতার কাছে তার সব জারিজুরি খতম। ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনে অন্যতম অভিযুক্ত ভূত ওরফে সুমিত পাসোয়ানকে গ্রেফতার করল পুলিশ । বয়স মাত্র ১৯ বছর ৷ সোমবার সকালে ব্যারাকপুরের জগদ্দল রেলস্টেশন চত্বর থেকে পাকড়াও করা হয় তাকে। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে ।সোমবার দুপুরে ধৃত সুমিত পাসোয়ান ওরফে ‘ভূত’কে ব‍্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ ।

প্রসঙ্গত, গত বছরের ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি দলের ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি ছিলেন । ভোটের দিন চায়ের দোকানে ঢুকে সুজল-সহ তার দলবল অশোক সাউকে গুলি করে খুন করে । নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । তদন্ত নেমে ঘটনার পরের দিনই পুলিশ কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে প্রথমে গ্রেফতার করে । তাকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজল পাসোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে । এরপর, ধৃত কাউসার ও সুজল পাসোয়ানকে জেরা করে পুলিশ একে একে বাকি অপরাধীদের সন্ধান পায় ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...