Thursday, June 25, 2026

বিজেপি বনাম বিজেপি! নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে আদিত্যনাথকে দুষলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

বিজেপি বনাম বিজেপির লড়াই নতুন নয়৷ বহুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির একটি গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর ধুন্ধুমার লড়াই সামনে এসেছে৷ এই লড়াইয়েই নবতম সংযোজন, উত্তরপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ানের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লড়াই৷

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অঙ্গুলিহেলনেই তাঁর জন্য প্রদত্ত ‘ওয়াই’ শ্রেণীর নিরাপত্তা বলয় প্রত্যাহার করেছে যোগী পুলিশ, এই মর্মে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন সঞ্জীব বলিয়ান নিজেই, দাবি দলীয় সূত্রের৷ এর পাশাপাশি সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে তোপও দেগেছেন সঞ্জীব বলিয়ান নিজেই৷

কেন তাঁর ওয়াই শ্রেণীর নিরাপত্তা বলয় প্রত্যাহার করা হলো ? এই প্রশ্ন তোলার পাশাপাশি বলিয়ানের দাবি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয় প্রত্যাহারের পরে আমার কোনও ক্ষতি হলে তার পুরো দায় যোগী প্রশাসনের৷ এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট মনোভাবের তীব্র সমালোচনাও করেন তিনি৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যখন এমন আচরণ করছে যোগী রাজ্যের পুলিশ, তখন রাজ্যের সাধারণ অধিবাসীদের সঙ্গে তারা কেমন ব্যবহার করবে, তা সহজেই অনুমেয়, সাফ বলেছেন সঞ্জীব বলিয়ান৷ ঘটনা হল, নিরাপত্তা বলয় প্রত্যাহার ইস্যু নিয়ে সঞ্জীব বলিয়ানের মত প্রভাবশালী বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই দ্বন্দ্ব বিজেপিকে ব্যাপক চাপে ফেলেছে৷ ঘরে ও বাইরে দু জায়গাতেই বিজেপির চাপ বাড়ছে, প্রবলভাবে৷

আরও পড়ুন- অসম্মান: রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে জ্যোতি বসুর ছবিতে ‘ঝাঁটা’! সরব রাজনৈতিক মহল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...