Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জোর চর্চায় রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নিতে পারেন ভারত অধিনায়ক। আর এরই মধ্যে ভারতের নতুন অধিনায়ক নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজ থেকেই না কি দায়িত্ব নেবেন যশপ্রীত বুমরাহ। তবে এখানেই এসেছে টুইস্ট। সূত্রের খবর, গৌতম গম্ভীর নাকি অধিনায়ক হিসাবে বুমরাহ নয়, যশস্বী জয়ওয়ালের নাম প্রস্তাব করেছেন।

২) কোমর দোলালেন কিংবদন্তি ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ এবং তরুণ বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন ছুঁয়েছে নেটিজেনদের।

৩) চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের নির্বাচকদের বিশেষ বার্তা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়রের। দীর্ঘদিন ধরে বাদ জাতীয় দল থেকে। টিম ইন্ডিয়ার দরজা এখনও এখনো খোলেনি শ্রেয়সের। জাতীয় দলে ফিরতে ঘোরোয়া ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স দিচ্ছেন তিনি। তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাননি শ্রেয়স।

৪) ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে নিজেকে সরিয়ে নেন রোহিত। এরপর জল্পনা ছড়ায় ভারত অধিনায়কের অবসর নিয়ে। তবে সেই জল্পনার মাঝেই রোহিত জানান এখনই অবসর নেবেন না তিনি। আর এবার সূত্রের খবর, চলতি বছরেই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত। ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ।

৫) জল্পনার অবসান। পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেন শ্রেয়স আইয়র। এমনটাই জানিয়ে দিল পাঞ্জাব কর্তৃপক্ষ। অধিনায়কের নাম প্রীতি জিন্টার দল ঘোষণা করে সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে । গতবছর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স। তবে এবারের মেগা নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কেকেআর।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...