Wednesday, June 24, 2026

মকর সংক্রান্তির পুণ্যস্নানে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড়, সজাগ দৃষ্টি প্রশাসনের 

Date:

Share post:

মঙ্গলের সকালে মকর সংক্রান্তির পুণ্যস্নানে ভিড় বাড়ছে গঙ্গাসাগরে (Gangasagar Mela Complex) । ভোররাত থেকেই যাতে সুশৃংখলভাবে পুণ্যার্থীরা স্নান করতে পারেন সেদিকে নজর দিয়েছে প্রশাসন। প্রত্যেকের হাতে ডিজিটাল ব্যান্ড করানো হয়েছে যাতে জরুরি পরিষেবা সংক্রান্ত তথ্য পেতে কারোর কোনও সমস্যা না হয়। ১ হাজার ১৫০টি ক্যামেরার মাধ্যমে চলছে লাগাতার নজরদারি।

মনস্কামনা পূরণে লক্ষ লক্ষ পুণ্যার্থী আজ সাগরে ডুব দেবেন। কোথাও যাতে কারোর কোন সমস্যা না হয় সেই বিষয়ে সতর্ক রাজ্য সরকার (Government of West Bengal)। সাগরে এসেছেন পুরীর শংকরাচার্যও। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সকাল থেকে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। ড্রোনের মাধ্যমে সাগরের উপরে আকাশপথে চলছে নজরদারি। মেলা চত্বরে পর্যাপ্ত ওষুধ, জলের পাশাপাশি আগতদের বিশ্রামের ব্যবস্থাপনার দিকেও নজর দেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।কপিলমুনির আশ্রম সহ মেলার এলাকাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মুহূর্তে ভিড় চোখে পড়ার মতো। যাতায়াতের জন্য ঢালাও ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ২ হাজারের বেশি সরকারি বাস থাকছে। ইতিমধ্যেই বেশ কিছু বাস বাবুঘাট থেকে রওনা দিয়েছে। পাশাপাশি জলপথে যাতায়াতের জন্য বার্জ, ভেসেল, ১০০টির বেশি লঞ্চের ব্যবস্থা রয়েছে। অঘটন এড়াতে, প্রত্যেকটি জলযানে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট মকর সংক্রান্তি তিথি। এ বছরেও রেকর্ড ভিড়ের আশা করা হচ্ছে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...