Monday, April 6, 2026

জনবিচ্ছিন্ন সিপিএমের মরিয়া চেষ্টা! পৌষ পার্বণ-পোস্টে কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাজ্যের মানুষের আবেগ, প্রয়োজন সবকিছু থেকে বিচ্ছিন্ন বামেরা নীতির ধ্বজাদারি হয়ে যে ভুল করেছেন তার খেসারত সব ধরনের নির্বাচনে শূন্য থেকে মাইনাসের দিকে যাওয়ার মধ্য দিয়ে তাদের দিতে হচ্ছে। এমনকি রাজ্য সরকারের বিরোধিতায় এমন আন্দোলন শুরু করেছিল বামেরা যা থেকে মুখ ফিরিয়েছে বাংলার মানুষ। বাংলার জনতার আস্থা ফিরে পেতে এবার তাই পৌষ পার্বণকে হাতিয়ার বামেদের। হঠাৎ করে জনসংযোগ গড়ে তোলার এই চেষ্টাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল।

সম্প্রতি সিপিএমের (CPIM) রাজ্য জুড়ে একাধিক কমিটি নির্বাচনে ভ্রান্ত নীতির প্রতিবাদ করতে দেখা গেছে বাম নেতা-নেত্রীদের। যে বামেরা ২০২৪ দুর্গাপুজোর (Durgapuja) সময় উস্কানিমূলক রাজনীতিতে উৎসব বয়কটের ডাক দিয়েছিল, এবার তারাই পৌষ পার্বন নিয়ে সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করল। কার্যত স্পষ্ট বামেদের ভ্রান্ত উৎসব বিরোধিতায় যে মানুষ সাড়া দেয়নি, তা হাড়ে হাড়ে টের পেয়েছে সিপিআইএম (CPIM) নেতৃত্ব।

এই সোশ্যাল মিডিয়া পোস্টের পরে কটাক্ষ রাজ্যের শাসক দলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, আরও এক ঐতিহাসিক ভুলের পথ থেকে মরিয়া হয়ে বঙ্গসমাজে ফেরার চেষ্টা। কমরেড, বড় দেরি হয়ে গিয়েছে। এসব যত করবে, তত রসিকতার উপাদান বাড়বে। উৎসবে ফেরার প্রশ্নে বিভ্রান্তির সর্বশেষ নমুনা

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...