Wednesday, June 17, 2026

নবান্নে সৌজন্য সাক্ষাতে মমতা- চামলিং, মুখ্যমন্ত্রীকে সিকিম সফরের আমন্ত্রণ সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ সারলেন চামলিং। সস্ত্রীক তাঁর এই সাক্ষাৎ রাজনৈতিক সৌজন্য বিনিময়ের উদ্দেশ্যেই বলে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন।

সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আজ নবান্নে, শ্রী পবন চামলিংয়ের সাথে দেখা করার সৌভাগ্য হল, যিনি ২৫ বছর (১৯৯৪-২০১৯) সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটি ছিল একটি রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ, যেখানে শ্রী পবন চামলিং সদয়ভাবে সিকিম সফরের আমন্ত্রণ জানান, সহযোগিতার সম্ভাবনা এবং অভিন্ন লক্ষ্যে একসাথে কাজ করার উপর জোর দেন’।

আরও পড়ুন – অন্তঃসত্ত্বা পুলিশদের বিকল্প উর্দি! এবার সালোয়ার-কামিজ পরতে পারবেন অফিসাররা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...