Wednesday, June 17, 2026

অন্তঃসত্ত্বা পুলিশদের বিকল্প উর্দি! এবার সালোয়ার-কামিজ পরতে পারবেন অফিসাররা

Date:

Share post:

অন্তঃস্বত্ত্বা ও স্তনদাত্রী মহিলা পুলিশদের কাজের সুবিধার্থে উর্দিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে এই পরিস্থিতিতে আঁটোসাটো উর্দির পরিবর্তে তাঁরা ঢিলেঢালা, আরামদায়ক সালোয়ার কামিজ পরতে পারবেন। ইনস্পেক্টর স্তর পর্যন্ত মহিলা পুলিশ এই সুবিধা পাবেন।

ডিজি রাজীব কুমারের স্বাক্ষর সম্বলিত এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃস্বত্ত্বা অবস্থার দ্বাদশ সপ্তাহ থেকে সন্তান জন্ম নেওয়ার ১ বছর পর্যন্ত এই ধরণের পোশাক পরতে পারবেন তাঁরা। কমিশনারেট এলাকার জন্য সাদা ও রাজ্য পুলিশের ক্ষেত্রে খাকি রঙের সালোয়ার কামিজ পরা যাবে। কামিজের দৈর্ঘ্য হাঁটু পর্যন্ত হতে হবে। দু’‌পাশে পকেট থাকবে। আড়াই মিটারের জর্জেট দো–পাট্টা ব্যবহার করতে হবে। কামিজের কাঁধে ফ্ল্যাপ থাকবে। সালোয়ারের বদলে স্ট্রেট প্যান্টও পরা যেতে পারে। পায়ে কালো জুতো পরতে হবে। কমিশনারেট হলে সাদা, রাজ্য পুলিশ হল এ খাকি মোজা পরতে হবে। এই পোশাক পরা অনুমতি নিতে গেলে আবেদনপত্রের সঙ্গে এই সংক্রান্ত উপযুক্ত নথী দিতে হবে। সন্তানসম্ভবা পুলিশ কর্মীরা আঁটোসাটো উর্দি পরে ডিউটি করতে গিয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করতেন। কোথাও কোথাও উর্দির বদলে সালোয়ার কামিজ পরার অনুমতি দেওয়া হত। কিন্তু এবার ভবানীভবন থেকে পুলিশের শীর্ষকর্তারা কেন্দ্রীয়ভাবে এই নির্দেশিকা জারি করলেন। তবে এই ধরণের পোশাক পরা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে পরতে পারেন। ভবানীভবনের এই নতুন সিদ্ধান্ত সারা রাজ্যে দ্রুত কার্যকরী করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সিনেপ্রেমীদের জন্য সুখবর, শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...