Thursday, June 18, 2026

সিনেপ্রেমীদের জন্য সুখবর, শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

Date:

Share post:

শীতের শহরে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা দেখার মজা। শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। (International Kolkata short film festival ) এবছর পঞ্চম বর্ষে পা দিল এই সিনে উৎসব। অন্যান্য বছরের মতো এবারেও দেশ-বিদেশের বিভিন্ন শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। এদিন রোটারি সদনে সাংবাদিক বৈঠক করে IKSFF-র পঞ্চম সংস্করণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জয়া শীল ঘোষ, পরিচালক অর্ণব রিঙ্গোয় বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমূখরা।

সাংবাদিক বৈঠকে এই ফেস্টিভ্যালের চেয়ারম্যান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী (Saurav Chakraborty) জানান, আগামী ২১শে জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। শেষ দিনে চাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্ব। এই বছরে অনলাইন সেশনের জন্য ২১-২৫ জানুয়ারি www.efilmzone.com-এ ছবি দেখা যাবে। ফিজিক্যাল সেশনের জন্য ২১-২২ জানুয়ারি, অ্যাডামাস ইউনিভার্সিটি (বারাসাত) এবং ২৪-২৬ জানুয়ারি, কলকাতার রোটারি সদনে ছবি দেখা যাবে। এছাড়াও থাকবে প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়ের একটি বিশেষ মাস্টার ক্লাস, গুরুত্বপূর্ণ সেমিনার সহ একাধিক অনুষ্ঠান।উৎসব চেয়ারম্যান সৌরভ বলেন, বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ৩৪টি দেশ থেকে প্রায় ২৫০এর বেশি স্বল্প দৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র, কমার্শিয়াল, মিউজিক ভিডিয়ো জমা পড়েছে। যার মধ্যে রয়েছে পানামা থেকে ‘রোবোফনা’, সুইজারল্যান্ড থেকে ‘বেলা মিয়া’, ঘানা থেকে ‘ওয়েটিং’ এবং ‘ডোন্ট কল মি বিউটিফুল’, তাইওয়ান থেকে ‘সাইড এ: সামার স্টোরি’, নরওয়ে থেকে ‘দ্য টেররিস্ট’, বুলগেরিয়া থেকে ‘কালার মি হ্যাপি’, চিন থেকে ‘অন দ্য পিলো টু দ্য মুন’ ।

আরও পড়ুন- ‘টস’ করে কিশোরীকে খুন-ধর্ষণ! আদালতে শিউরে ওঠা স্বীকারোক্তি অভিযুক্তের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...