Tuesday, March 17, 2026

ফের রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, ক্রীড়ামন্ত্রকে অভিযোগ করতে চলেছে লাল-হলুদ

Date:

Share post:

ফের রেফারিং নিয়ে সরব হল ইস্টবেঙ্গল। আইএসএল-এর ফিরতি ডার্বিতে রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হয়েছে লাল-হলুদ। এই নিয়ে এদিন সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএলে লাল-হলুদের প্রতি অবিচার করা হচ্ছে। খারাপ রেফারিং। চিঠির পর চিঠি দিয়ে সুরাহা না হওয়ায় এবার ক্রীড়ামন্ত্রকে অভিযোগ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ক্লাবের প্রতি অবিচার নিয়ে সরব হন তিন শীর্ষকর্তা দেবব্রত সরকার, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায়।

বিভিন্ন ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ক্লিপিংস দেখিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য, ‘‘ফেডারেশন এতটাই অযোগ্য এবং দুর্বল যে, দেশের ফুটবলকে একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। দেশের প্রধান লিগ প্রাইভেট কোম্পানি নিয়ন্ত্রণ করছে। যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের সুযোগ-সুবিধা প্রদান করছে। এভাবেই ভারতীয় ফুটবলকে তারা ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছে।”

ক্ষুব্ধ লাল-হলুদ শীর্ষকর্তারা আরও বলেন, ‘‘আইএসএল কর্তৃপক্ষ সম্ভবত ‘ওয়ান সিটি ওয়ান টিম’ নীতি আঁকড়ে থাকতে চাইছে। তাই ইস্টবেঙ্গলের প্রতি নানাভাবে অবিচার হচ্ছে। রেফারি কমিটির প্রধানের মুখে ডার্বিতে হ্যান্ডবল নিয়ে হাস্যকর যুক্তি শুনে মনে হচ্ছে, ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এই অনাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষদিন পর্যন্ত লড়াই করবে। আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি তুলে ধরব এবং তাঁর হস্তক্ষেপের দাবি জানাব।”

এদিকে ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর গলায়। তিনি বলেন, ‘‘ওরা মাধ্যমিক পাশ না করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। আইএসএলের পারফরম্যান্সে হতাশ হওয়াটা স্বাভাবিক। বাইচুং ভুটিয়া আগেই বলেছিল, আই লিগ খেলে তৈরি হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের।”

মঙ্গলবার থেকেই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফরোয়ার্ড রিচার্ড সেলিস অনুশীলনে নামেন। অনুশীলনে নজর কাড়েন নতুন বিদেশি। গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন। আনোয়ার আলি এখনও ফিট নন। আনোয়ারের পাশাপাশি এদিন অনুশীলন করেননি হিজাজি, হেক্টরও।

আরও পড়ুন- খারাপ ফর্ম কাটিয়ে উঠতে রোহিতের পর এবার ঘোরোয়া ক্রিকেটে বিরাট-পন্থ

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...