Wednesday, June 24, 2026

মহিষবাথানে ডেলিভারি বয় খুনে ভিনরাজ্য থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

বর্ষশেষ আর বর্ষবরণের রাতে সল্টলেক মহিষবাথান পল্লী এলাকার বাসিন্দা সুব্রত মাজি (Subrata Maji) নামে এক ডেলিভারি বয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বন্ধুদের বিরুদ্ধে। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ (Bidhannagar Police)। এবার তেলেঙ্গানা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডল (Mrityunjay Mondal)। তাঁকে দ্রুত বিধাননগরে নিয়ে আসা হচ্ছে।

৩১ ডিসেম্বর রাতে সুব্রত বন্ধুদের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। আর ফেরেন নি। পরে পরিবারের লোকেরা জানতে পারেন মৃত্যুঞ্জয় নামের কেউ একজন সুব্রতকে পাড়ার এক চিকিৎসকের কাছে নিয়ে গেছেন। এরপর ওই যুবকের বাড়ির লোকেরা প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার পর সুব্রতর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষমেষ বাঁচানো যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় পিটিয়ে মারার ফলেই সুব্রতর মৃত্যু হয়েছে। তদন্তে নেমে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (Bidhannagar Electronics Complex Police Station) চারজনকে গ্রেফতার করে। ফেরার ছিলেন মৃত্যুঞ্জয়। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। অবশেষে মঙ্গলবার সকালে মূল অভিযুক্তের গ্রেফতারির খবর মিলেছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...