Wednesday, June 24, 2026

পদোন্নতিতে রাজ্যের IPS আধিকারিকরা, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র দফতরের

Date:

Share post:

রাজ্যের একাধিক আইপিএস (IPS) পদমর্যাদার আধিকারিকের পদোন্নতির সিদ্ধান্ত রাজ্য সরকারের। মূলত পুলিশ সুপার ও সমান পদমর্যাদার পদ থেকে ডিআইজি (DIG) পদে ও ডিআইজি পদ থেকে আইজি (IG) পদে উন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫ আইপিএস-এর পদোন্নতির (promotion) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজন আইপিএস (IPS) অফিসার ডিআইজি স্তরে পদোন্নতি (promotion) পেয়েছেন । এই মর্মে রাজ্য় স্বরাষ্ট্র দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ডেভিড ইভান লেপচা, পঙ্কজকুমার দ্বিবেদী, অভিষেক মোদি, অজিত সিং যাদব এবং গৌরব লাল- এই পাঁচজন আইপিএস অফিসার বর্তমান পদে থেকেই ডিআইজি (DIG) হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, ২০০৭ ব্যাচের ১০ জন আইপিএস অফিসারকে আইজি (IG) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়াকার রাজা, মিরাজ খালিদ, সুধীরকুমার নীলকান্তম, কঙ্করপ্রসাদ বারুই, শ্যাম সিং প্রমুখ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...