Thursday, June 25, 2026

শুধু ট্রাম্পের শপথের অপেক্ষা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি খুঁজছে EU, NATO

Date:

Share post:

প্রায় তিন বছর ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে জেরবার ইউরোপ (Europe)। বৈদেশিক বাণিজ্য থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশঙ্কা তৈরি হয়েছে ইউরোপ জুড়ে। এবার আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথের অপেক্ষা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (Europe Union) ও ন্যাটো (NATO)। ফেব্রুয়ারির ৩ তারিখেই তাই নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ডাকা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটোর তরফে। আমন্ত্রণ জানানো হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে (Keir Starmer)। হস্তক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে ট্রাম্পেরও।

রাশিয়া ইউক্রেন যুদ্ধে (Ukrain Russia war) ইউক্রেনের পাশে দাঁড়ালেও আমেরিকার তরফ থেকে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়নি। আমেরিকা বিপুল আর্থিক বিনিয়োগ যুদ্ধে করলেও যুদ্ধ থামাতে তেমন কোনও পদক্ষেপ নেয়নি বাইডেন (Joe Biden) প্রশাসন। উল্টোদিকে নির্বাচনে জেতার পরই রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প (Donald Trump)। এবার তাই তাঁর উপরই যুদ্ধ থামানোর প্রত্যাশা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ন্যাটোর।

২০ জানুয়ারি শপথ (oath taking) নেবেন ট্রাম্প। তার আগেই তিনি ন্যাটো (NATO) সদস্য দেশগুলিকে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর বার্তা দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলির উপর অস্ত্রের হামলা থেকে সাইবার হামলার থেকে নিস্তার পাওয়ার পথ খুঁজছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেক্ষেত্রে আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়ানোর উপর অনেকখানি নির্ভর করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো। রাষ্ট্রপতি পদে ট্রাম্পের শপথের পরপরই তাই তাঁর অবস্থান নিয়ে নিশ্চিত হয়ে যেতে চায় ইউরোপ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...