Friday, April 3, 2026

তামিলনাড়ুতে লাইনচ্যুত লোকাল ট্রেন, চালকের তৎপরতায় প্রাণরক্ষা ৫০০-র

Date:

Share post:

প্রতিদিন ভারতীয় রেলের নতুন নতুন প্রযুক্তি, সাফল্যের খতিয়ান তুলে ধরতে ব্যস্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। অথচ রেলযাত্রীদের দুর্ভোগের যেমন কোনও সুরাহা নেই, তেমনই বাদ পড়ছে না একটি দিনও রেল দুর্ঘটনা। এবার তামিলনাড়ুতে (Tamilnadu) প্রায় ৫০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত লোকাল ট্রেন। ঘটনা বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনওক্রমে বাঁচল যাত্রীদের প্রাণ।

তামিলনাড়ুর ভিল্লুপুরম থেকে পুদ্দুচেরিগামী (Puducherry) একটি লোকাল ট্রেন (MEMU) মঙ্গলবার ভোরে বেলাইন হয়। ভিল্লুপুরম ছেড়ে বেরোনোর পরেই একটি বাঁক ঘুরতে গিয়ে বিপত্তি ঘটে। মেমু ট্রেনটির একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। প্রবল শব্দ হতেই সতর্ক হন চালক। তৎপরতার সঙ্গে তখনই ট্রেনটি থামিয়ে দেন তিনি।

সেই সময় ট্রেনে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে প্রায় তিনঘণ্টা বন্ধ হয়ে যায় ভিল্লুপুরম-পুদ্দুচেরি (Villupuram-Puducherry) রুটের ট্রেন চলাচল। তিন ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় মেমু (MEMU) ট্রেনটিকে লাইনে তোলার পরে স্বাভাবিক হয় রেল চলাচল।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...