Tuesday, June 23, 2026

জেলমুক্ত জ্য়োতিপ্রিয়, তদন্তে অগ্রগতি নেই! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পনেরো মাস পরে জেল থেকে বাইরে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে বেরিয়ে সোজা গাড়িতে নিজের সল্টলেকের বাড়িতে যান তিনি। বুধবার বিকালে তাঁকে ঘরে নিয়ে যেতে উপস্থিত ছিলেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। পাঁচ মাসে জেলমুক্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (central agency) বিরোধীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রকাশ্যে চলে আসা নিয়ে কটাক্ষ তৃণমূলের।

বুধবারই বিশেষ ইডি (ED) আদালতে জামিন মঞ্জুর হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এতদিন ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল যে ইডি সেই কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়াই জামিনে প্রশ্নের মুখে পড়ে। প্রাক্তন মন্ত্রীর জেলমুক্তির পরে তৃণমূল ফের প্রশ্ন তোলে কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আইনি ভাষাতেই খেয়াল করা যায় আদালত যখন জামিনের (bail) আবেদন মঞ্জুর করেছেন তার মানে আদালতও মনে করছেন তদন্তে অগ্রগতি নেই। আটকে রাখার প্রয়োজন নেই। এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। আদালত নিশ্চিত হয়েছেন বলেই জামিন দিয়েছেন।

সেই সঙ্গে এই ঘটনায় যে অভিযোগ তুলে বিরোধীরা হাওয়া গরম করার চেষ্টা করেছিল, রাজ্যের সরকারকে বদনাম করার সেই চেষ্টায় কেন্দ্রীয় এজেন্সি (central agency) সঙ্গ দেয় বলেই দাবি কুণালের। বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির প্রথমে তোলা দাবিগুলি প্রমাণ হিসাবে সামনে আসে না। সূত্র অনুযায়ী যে তথ্য উঠে আসে, তা চার্জশিটে (chargesheet) আসে না বলেও কটাক্ষ করেন কুণাল।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...