Tuesday, February 24, 2026

নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ১৪টি ওষুধ, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার পর RL ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের (Paschim Banga Pharmaceutical) ১৪টি ওষুধ নিষিদ্ধ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health and Family Welfare Department, Govt of WB)। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে হাসপাতালে এই ওষুধ মজুত থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

স্বাস্থ্য ভবনের (Swasthya bhawan) নির্দেশিকায় বলা হয়েছে যে, ডেস্কট্রোস ইঞ্জেকশন, লেভোফ্লক্সিসিন ইনফিউশন ৫ এমজি,মানিনটোল ইনফিউশন আইপি,অফ্লাক্সিন ইনফিউশন, পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন, প্যারাসিটামল ইনফিউশন,সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন অন্য সংস্থা সরবরাহ করবে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে এই ওষুধ নেওয়া হবে না। এছাড়া সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন, রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশনেরর মতো ওষুধ বাইরে থেকে কেনার জন্য সরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর এই ওষুধ কেনার খরচ বহন করবে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...