Wednesday, June 24, 2026

আউশগ্রামে স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, পুলিশের জালে স্বামী

Date:

Share post:

স্ত্রীকে খুন করার পর দেহ নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না।শেষে প্রমাণ লোপাটে দেহ মাটিতে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নেন।কিন্তু শেষ পর্যন্ত সেই প্ল্যানও ভেস্তে গেল। ঘর থেকে উদ্ধার হয়েছে মৃতার প্লাস্টিক মোড়া দেহ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী হাঁসদা। তার স্বামী সোম হাঁসদা।

প্রতিবেশীরা জানিয়েছেন, পূর্ব বর্ধমানের আউশগ্রামে দুই মেয়েকে নিয়ে থাকতেন ওই দম্পতি। পাশেই থাকতেন সোমের মা, ভাই ও তাদের পরিবার। জানা গিয়েছে, সোমবার বিকেলের পর আর লক্ষ্মীকে কেউ দেখতে পান নি। নাতনিরা সোমবার রাতেই দিদার কাছে গিয়ে জানিয়েছিল, বাবা মাকে মারধর করছে। এতেই সন্দেহ হয় বৃদ্ধার। এরপর অন্য ছেলেদের বিষয়টা জানান তিনি। তারপর সোমের ভাইয়েরা ঘরে ঢোকার চেষ্টা করেন। যদিও কোনও লাভ হয়নি। একপর্যায়ে লক্ষ্মীর বাপের বাড়িতে খবর দেন তারা।লক্ষ্মীর মা থানায় খবর দেন। পুলিশ যায় সোমের বাড়িতে গিয়ে দেখে ঘরের মেঝেয় গর্ত করা। সেখানে প্লাস্টিকে মুড়ে রাখা লক্ষ্মীর দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোমকে।

প্রতিবেশীরা জানিয়েছেন, দিনভর মদ্যপান করত সোম। তা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। কিন্তু কি কারণে খুন, তার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, দেহ মাটিতে পুঁতে দেওয়ার তালে ছিল সোম। কিন্তু শেষ রক্ষা হয়নি।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...