Monday, April 6, 2026

ফের বাঘের আতঙ্ক মৈপীঠে! নদীর পাড়ে মিলল পায়ের ছাপ

Date:

Share post:

প্রায় এক সপ্তাহের চেষ্টার পর রবিবার রাতে সুন্দরবনের ধুলিভাসানি জঙ্গলে ফেরানো হয়েছে মৈপীঠের লোকালয়ে ঢুকে যাওয়া বাঘকে।  কিন্তু, কয়েকঘণ্টা যেতে না-যেতে আতঙ্ক ফিরে এল মৈপীঠের গ্রামবাসীর মনে। ফের মিলল বাঘের পায়ের ছাপ ৷

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে ফের বাঘের দেখা মিলেছে মৈপীঠে। মৈপিঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গড়ের চক এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে ৷ আজমলমারির ১ নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ এসেছে দাবি গ্রামবাসীদের ৷ বিষয়টি তারা ইতিমধ্যে জানিয়েছেন বনদফতর ও পুলিশকে ৷

সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় ৷ এলাকার বাসিন্দা বলেন বাঘটিকে খাঁচাবন্দী করে যেন গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় ৷ রাতে তারা বাড়ি থেকে ভয়ে বের হতে পারছেন না ৷ কয়েকদিন আগেই এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছিল। ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ৷ যদিও বন দফতরের তরফে জানানো হয়েছে, এখনও বাঘের দেখা মেলেনি। তবে স্থানীয় সূত্রের দাবি মেনে নতুন করে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- তৃতীয় দিনে ১৩,৭০৬ স্বাস্থ্য পরীক্ষা ফলতার সেবাশ্রয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...