Saturday, June 13, 2026

ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী হামলা, গুরুতর জখম ২ কোবরা কমান্ডো

Date:

Share post:

বুধবার গভীর রাতে অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির (People’s Liberation Guerrilla Army)আইইডি বিস্ফোরণ। গুরুতর জখম হয়েছেন সিআরপিএফের (CRPF)কোবরা বাহিনীর দুই কমান্ডো। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশবাহিনীর সঙ্গে মিলে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে যান। তখনই আচমকা ওই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি। চলতি মাসের শুরুতে ছত্তিশগড়ের জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের গাড়িতে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৯ জওয়ান। তার ঠিক দশদিনের মাথায় আবার IED বিস্ফোরণ। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, বারবার যে প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রীরা ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য দেশ গড়ার ডাক দেন তার বাস্তব প্রতিফলন কই? কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। খুব স্বাভাবিক ভাবেই অমিত শাহদের মিথ্যে দাবীর বিরুদ্ধে সরব বিরোধীরা।

 

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...