Sunday, April 5, 2026

কোণঠাসা নাইয়া! ‘ভুয়ো’ ডিগ্রি ব্যবহারের অভিযোগে কাকদ্বীপের বাড়িতে তল্লাশি

Date:

Share post:

ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ। এবার আর জি করের জুনিয়ার চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার (Asfakullah Naiya) বাড়িতে তল্লাশি চালাল পুলিশ (Police)। আর জি কর আন্দোলনে WBJDF-এর অন্যতম হোতার গ্রামের কাকদ্বীপ থানার রামতনু নগর বৃহস্পতিবার তদন্তে যায় বিধাননগর থানার পুলিশ। বেশ কিছু নথিও সংগ্রহ করে নিয়ে যায় তারা।

আরও খবর: সইফের উপর হামলা, শাহরুখ-সলমনেরও ঝুঁকি আছে! বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো: মন্তব্য মুখ্যমন্ত্রীর

আর জি কর আন্দোলনে সব কিছু প্রকাশ্যে এনে স্বচ্ছ্ব তদন্তের দাবি জানিয়ে ছিলেন WBJDF-এর আসফাকুল্লা নাইয়া (Asfakullah Naiya)। এদিকে নিজে MS- না হয়েও নামের পাশে ভুয়ো ডিগ্রি লেখেন তিনি। অভিযোগ, পরীক্ষায় পাশ না করেই নামের পাশে ডিগ্রি বসিয়ে প্রাইভেট প্র্যাক্টিস শুরু করেন আসফাকুল্লা। পোস্ট গ্র্যাষজুয়েটের প্রথম বর্ষের ছাত্র হয়েই নামের পাশে এমএস লিখতে শুরু করেন তিনি। কোন আইনে এটা করলেন? প্রশ্ন তুলে মুখ্যসচিবকে চিঠি দেন WBJDA-র শ্রীশ চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে নাইয়াকে চিঠি পাঠান ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। যোগ্যতা না থাকা সত্ত্বেও কেন নামের পাশে ইএনটি সার্জন লিখেছেন- প্রশ্ন তুলে ৭দিনের মধ্যে নাইয়াকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিন তদন্তে আসফাকুল্লার বাড়ি যায় পুলিশ। পরিবারের অভিযোগ হঠাৎ করেই তাদের বাড়িতে বিধাননগর থানার পুলিশ আসে। আগে থেকে কোনও নোটিশ দেওয়া হয়নি। বেশ কিছু নথিও সংগ্রহ করে নিয়ে যায় তারা।

এদিন আসফাকুল্লা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, যেহেতু তিনি আরজিকর আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিল সেই কারণে পুলিশ প্রশাসন তাঁকে ভয় দেখাচ্ছে। পুলিশ তাঁর বাড়িতে কিছু জিনিস রেখে দিয়ে তাঁকে দুষ্কৃতী হিসাবে দাবি করতে পারে বলেও অভিযোগ করেন জুনিয়র ডক্টর। আসফাকুল্লার দাদা অলিউল্লাহ নাইয়া বলেন, বিধাননগর থানার পুলিশ এসে কিছু নথিপত্র নিয়ে গিয়েছে এবং একটা নোটিশ দিয়েছে।

সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, সুন্দরবন পুলিশ জেলা কোন পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে যায়নি। বিধান নগর থানার তার বাড়িতে গিয়েছিল।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...