Saturday, April 4, 2026

কাঁথি সমবায় ভোটে দলের প্যানেলকেই মানতে হবে, স্পষ্ট নির্দেশ তৃণমূল নেত্রীর 

Date:

Share post:

কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স বাছাইয়ের ভোটে দলের তৈরি করে দেওয়া প্যানেলকেই মেনে নিতে হবে। স্পষ্ট নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি পূর্ব মেদিনীপুরের দলের বিধায়ক ও সাংগঠনিক জেলা সভাপতি ও নেতাদের ডেকে বৈঠক করেন।

বুধবার দুপুরে ভবানীপুরে দলের অফসে জেলা তৃণমূলের ৯ বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য সভাপতি। ওই বৈঠকের মাঝেই ফোনে সরাসরি দলীয় নেতৃত্বকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, দলের নীতি ও দলের ঘোষিত প্যানেল সকলকে মানতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন তবে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, এই ব্যাঙ্কের কে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তা তিনিই পরবর্তী সময়ে জানিয়ে দেবেন। চেয়ারপার্সন হিসেবে তাঁর বার্তা, নির্দেশের কোনওরকম অন্যথা হওয়া চলবে না। নয়তো দলীয় শৃঙ্খলা রক্ষা করতে যা যা করণীয় তা তিনি করতে দ্বিধা বোধ করবেন না।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বোর্ড নির্বাচন। ৯ জানুয়ারি বোর্ড বাছাইয়ের জন্য পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করেছিলেন রাজ্য সভাপতি। সেখানেই দলীয় প্যানেল জানিয়ে দেওয়া হয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...