Saturday, February 21, 2026

সিসিটিভি দেখে ‘চিহ্নিত’ সইফের হামলাকারী, আতঙ্কে ঠিকানা বদল করিনার!

Date:

Share post:

আপৎকালীন সিঁড়ি দিয়ে সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেহের তালিকায় লরেন্স গ্যাংয়ের নামও উঠে আসছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ানো হলো নবাব-পত্নীর নিরাপত্তা। আতঙ্কে জেহ, তৈমুরদের নিয়ে দিদি করিশ্মার (Karishma Kapoor)বাড়িতে করিনা (Kareena Kapoor Khan)।

বলিউডের ছোটে নবাবের উপর প্রাণঘাতী হামলায় ত্রস্ত টিনসেল টাউন। বান্দ্রার নিরাপত্তা প্রশ্নের মুখে। সইফের জখম পরিচারিকার দাবি, বুধবার রাত আড়াইটে নাগাদ অভিনেতার ছোট ছেলে জেহ-র ঘরে ছিলেন। সেই সময় শৌচালয়ের কাছে কারও ছায়া দেখতে পান তিনি। চিৎকার করতেই ওই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে এবং অস্ত্র দেখিয়ে পরিচারিকা থেকে এক কোটি টাকা দাবি করে বলে অভিযোগ। ছুটে আসেন সইফ, তখনই তাঁর উপর এলোপাথাড়ি আক্রমণ করা হয়। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত হয়েছে অভিনেতার। আপাতত তিনি স্থিতিশীল। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই দেখা গেছে সইফের বান্দ্রার বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে লরেন্স গ্যাংয়ের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বান্দ্রা (Bandra) এলাকায় দুষ্কৃতীদের এহেন দৌড়াত্ম্যে কাঠগড়ায় মুম্বই প্রশাসন। সেলিব্রেটিদের মধ্যে বাড়ছে আতঙ্ক। জানা গিয়েছে, সইফের অস্ত্রোপচারের পর দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান বেবো। বৃহস্পতিবারই হাসপাতালে গেছিলেন শাহরুখ খান (SRK)। পরে করিশ্মার বাড়িতে নবাব-পত্নীর সঙ্গে দেখা করেন সঞ্জয় দত্ত, করণ জোহর, মালাইকা আরোরা-সহ বলিউড তারকারা। সোহা আলি খানের থেকে ফোনে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তও।

 

spot_img

Related articles

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির পরীক্ষা কেন্দ্রের ভেতরে টুকলি রুখতে এবার জুতো পরে...

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...