Monday, March 30, 2026

গোয়ার বিরুদ্ধে নামার আগে সমস্যায় লাল-হলুদ, পায়ের হাড়ে চিড় আনোয়ারের

Date:

Share post:

১৯ জানুয়ারি আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে এফসি গোয়া। তবে গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশ গড়তে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না আনোয়ার আলি। সুত্রের খবর, পায়ের হাড়ে চিড় ধরেছে ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডারের। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আনোয়ারের।

চোট এবং কার্ডের কারণে প্রথম একাদশের একাধিক ফুটবলারকে গোয়া ম্যাচে পাচ্ছেন না অস্কার। তাই কার্যত বাধ্য হয়েই একাধিক পরিবর্তন আনতে পারেন তিনি। রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন নন্দাকুমার। দলের দুই ডিফেন্ডার হতে পারেন লালচুংনুঙ্গা এবং হিজাজি মাহের। লেফট ব্যাকে খেলবেন নিশুকুমার। মাঝমাঠে শুরু করার সম্ভাবনা নাওরেম মহেশ সিং এবং জিকসন সিং-এর। দুই উইংয়ে সম্ভবত খেলবেন নবাগত বিদেশি রিচার্ড সেলিস এবং পিভি বিষ্ণু। আক্রমণে থাকবেন দিমানতাকোস এবং ডেভিড।

এদিকে গোয়া ম্যাচের আগে একটা স্বস্তি অস্কারের। বৃহস্পতিবার অনুশীলন করেন নতুন বিদেশি। রিচার্ড সেলিস। আগের দিন অনুশীলনে অনুপস্থিত থাকলেও বৃহস্পতিবার চুটিয়ে অনুশীলন করেন নবাগত বিদেশি । তবে অনুশীলনে তাঁকে স্লথ মনে হয়েছে। পরিবেশের সঙ্গে তাঁর মানিয়ে নিতেও কিছুটা হয়তো সময় লাগছে।

আরও পড়ুন- আজ অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...