Tuesday, June 16, 2026

হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন (Fire) লাগে। শুক্রবার দুপুরে ওই বহুতলের ছাদ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বাসিন্দাদের বাইরে বার করে আনা হয়েছে। দমকলের ৮টি ইঞ্জিনের (Fire Engine) প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিটের ওই বহুতলে অনেকের বসবাস। মিন্টো পার্কের ওই অঞ্চলে বেশ কয়েকটি স্কুল ও একাধিক হাসপাতাল রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আবাসনের বাসিন্দাদের অনুমান, গিজার থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। অনেকেই পোড়া গন্ধ পেয়ে বাইরে আসেন। তার কিছু ক্ষণের মধ্যে দেখা যায়, আবাসনটির ছাদ কালো ধোঁয়ায় ঢেকে যায়। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে আগুনের শিখা দেখা যায়। খবর যায় দমকলে। দমকলের ৮টি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চলছে কুলিং প্রসেস। কোথাও কোনও পকেট ফায়ার আছে কি না, তাও দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...