Saturday, April 18, 2026

গোয়ালপোখর কাণ্ডে বাংলাদেশি যোগ, সাজ্জাককে পালাতে সাহায্য অনুপ্রবেশকারী আব্দুলের!

Date:

Share post:

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায় পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে বন্দি পলাতকের ঘটনার তদন্তে উঠে এলো বাংলাদেশি যোগ। অভিযুক্ত সাজ্জাক আলমকে বন্দুক দেওয়ার পাশাপাশি তাঁকে পালিয়ে যেতেও সাহায্য করার অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল হোসেন ওরফে আবালের বিরুদ্ধে। ফিল্মি কায়দায় কম্বলের ভিতর থেকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাক। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী মোক্তার আহমেদ দাবি করেন, আব্দুল নামের বাংলাদেশি ব্যক্তি সাজ্জাককে এই বন্দুক দিয়েছিলেন। তদন্তেও পুলিশ জানতে পেরেছে লকআপে থাকাকালীনই অভিযুক্তের হাতে অস্ত্র পৌঁছে দেন আব্দুল।

১৫ জানুয়ারি বিকেলে ইসলামপুর সংশোধনাগারে গেছিলেন সাজ্জাক এবং আব্দুল দুজনেই। তখনই আগ্নেয়াস্ত্র হস্তান্তর হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে ফেরার সময় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক। গুলিবিদ্ধ পুলিশকর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্যকে বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান আইজি রাজেশ যাদব এবং এডিজি জাভেদ শামিম। আসামি ছিনতাইয়ের ঘটনার বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও সাজ্জাককে ধরা যায়নি। তাঁর স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। অধরা বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুলও। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।

 

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...