Friday, April 3, 2026

আপের অভিযোগে চুপ, বিজেপির অভিযোগ পেয়েই AI প্রচার নিয়ে সক্রিয় কমিশন

Date:

Share post:

বরাবর একপেশে মানসিকতা দেখানো জাতীয় নির্বাচন কমিশন (ECI) দিল্লির বিধানসভা নির্বাচনেও নিজেদের একই অবস্থান বজায় রাখল। নির্বাচনী প্রচারে ভিডিও বা সোশ্যাল মিডিয়া (social media) পোস্ট ঘিরে কেন্দ্রের শাসক দল অভিযোগ করলে সেটাকেই যে সবার আগে গুরুত্ব দেওয়া হবে কার্যত তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। যার ফলে সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড (AI generated) পোস্ট নিয়ে ফের একবার সতর্ক করা হল সব রাজনৈতিক দলকে।

সম্প্রতি দিল্লিতে অনুন্নয়ন দেখাতে একটি রাস্তার ভিডিও প্রচার করেছিল বিজেপি (BJP)। খানাখন্দে ভরা সেই রাস্তা হরিয়ানার (Haryana), প্রমাণ তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল আপ (AAP)। কিন্তু কমিশনের তরফ থেকে এই অভিযোগে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর বিজেপির পক্ষ থেকে একটি এআই ভিডিও নিয়ে অভিযোগ দায়ের হতেই বৃহস্পতিবার তৎপর কমিশন (ECI)।

বিজেপির অভিযোগ, আপের প্রকাশিত এআই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বিকৃতভাবে দেখানো হয়েছে। এই অভিযোগ দায়ের হওয়ার পরেই নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় এআই নির্ভর (AI generated) ভিডিও প্রকাশের পূর্ববর্তী নিয়মগুলিকে আবার পালনের নির্দেশ দেন। এই ধরনের ভিডিওতে এআই জেনারেটেড (AI generated) বা ডিজিটালই এনহ্যানসড (digitally enhanced) – এই ধরনের লেভেলগুলি উল্লেখ করার নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফে আগেই ছিল। ফের সেই নির্দেশিকা গুলির পালনে জোর দেওয়া হয়।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...