Tuesday, June 23, 2026

মালদহে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক ডিজি-র, নিহত দুলালের স্ত্রীকে আশ্বাস

Date:

Share post:

BSF আধিকারীকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার (Rajiv Kumar। শুক্রবার মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে মহদিপুরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি। মহদিপুর স্থলবন্দর দিয়ে ঠিকঠাক আমদানি-রফতানি বাণিজ্য চলছে কি না তা জানতে মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। নিহত তৃণমূল (TMC) নেতা দুলাল সরকারের (Dulal Sarkar) স্ত্রীকে সুবিচারের আশ্বাস দেন তিনি।

গত ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। দুষ্কৃতী-দমনে কড়া বার্তা ইতিমধ্যেই দিয়েছেন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। এদিন মালদহে পৌঁছেই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীকে দিলেন সুবিচারের আশ্বাস। জানান, পুলিশ সুপারের নেতৃত্বে সুষ্ঠুভাবে তদন্ত চলছে। গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীকে আক্রান্তের ঘটনায় ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি। শিলিগুড়ির হাসপাতালে আক্রান্তদের দেখতেও যান। এরপর শুক্রবার মালদহে পৌঁছে ডিজি রাজীব কুমার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা-বিষয়ক বৈঠক করেন।

এদিন রাজ্য পুলিশের ডিজি সীমান্ত বিষয়ক নানা বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি তিনি কালিয়াচকে যান। কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ার সংঘর্ষ, শুট আউট ও মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে কথা বলেন। কালিয়াচকের এসডিপিও অফিসেও যান। সঙ্গে ছিলেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ সামিম, আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব, মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রমূখ। এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আমদানি-রফতানি বাণিজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...