Friday, April 3, 2026

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, খোঁজ বাকিদের

Date:

Share post:

কালিয়াচকের তৃণমূল কর্মী (TMC worker) খুনে মূল অপরাধী জাকির শেখকে ধরতে ছবি দিয়ে প্রচার শুরু করেছিল মালদহ পুলিশ। এরপরই শুক্রবার কুখ্যাত দুষ্কৃতী জাকির শেখকে গ্রেফতার করল কালিয়াচক থানার (Kaliachak police station) পুলিশ। তবে এই ঘটনায় অভিযুক্ত বাকিদের সন্ধানে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলেই জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

শুক্রবার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে কুখ্যাত দুষ্কৃতি জাকির শেখকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী হাসা সেখকে খুন ও  দুই নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা অভিযোগ রয়েছে। মঙ্গলবার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া নয়াবস্তি এলাকায় সাতসকালে খুন হন তৃণমূল কর্মী হাসা সেখ। এই ঘটনায় নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের শাসকদলের নির্বাচিত শাসকদলের সদস্য এসারুদ্দিন শেখের ওপর হামলা চালানো হয়।

আহত দুই তৃণমূল নেতা এখনও চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College)। এই ঘটনার পর ২৪ ঘন্টার মধ্যেই আমির হামজা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। খুন ও হামলার মূল ষড়যন্ত্রী জাকির শেখকে ধরতে ড্রোন (drone) উড়িয়ে ও পুলিশ কুকুর (sniffer dog) দিয়ে শুরু হয় তল্লাশি। অবশেষে গ্রেফতার জাকির শেখ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...