Saturday, June 20, 2026

মাঝ আকাশে মাস্কের স্বপ্নভঙ্গ, টুকরো হয়ে গেল মহাকাশযান স্টারশিপ 

Date:

Share post:

উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মাথায় ভেঙ্গে গেল এলন মাস্কের (Elon Musk) স্বপ্নের স্টারশিপ (Starship)। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মহাকাশযান উৎক্ষেপণ করা মাত্রই বিস্ফোরণ ঘটে। এর জেরে অন্তত কুড়িটি বিমানকে অন্য পথে চালানো হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান পরিষেবা।

মার্কিন ধনকুবেরের সংস্থা স্পেসএক্স-এর(Space X) আগে ৬টি স্টারশিপ তৈরি করে উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে সপ্তম স্টারশিপ উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্সের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। দেখা গেছে জ্বলতে থাকা স্টারশিপের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো নেমে আসছে মাটির দিকে। পরবর্তীতে মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসাবশেষ মিলেছে। এই ঘটনায় মায়ামি বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান বাতিল করতে হয়। সমস্যায় পড়েন যাত্রীরা। রকেটের উপরিভাগে যন্ত্রগুলির মধ্যে সমন্বয়জনিত সমস্যার কারণেই বিস্ফোরণ হয় বলে মনে করছেন স্পেসএক্সের ইঞ্জিনিয়াররা। এই উৎক্ষেপণ ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্যের ব্যাপারে আশাবাদী সংস্থা। মজার ছলেই মহাকাশযান ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেছেন মাস্ক।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...