Friday, June 5, 2026

বাংলায় এবার নয়া নজির, হাসপাতালের ছাদে নামবে এয়ার অ্যাম্বুল্যান্স!

Date:

Share post:

বাংলায় এবার নয়া পদক্ষেপ।এই প্রথম কোনও হাসপাতালের ছাদে এয়ার অ্যাম্বুল্যান্স নামবে। ভারতের অন্যান্য  শহরে এই পরিষেবা মিললেও বাংলায় এবারই প্রথম। জানা গিয়েছে, শহরের বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে এবার মিলবে এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুযোগ। DGCA এই বিষয়ে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছে। অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে যে সব সুরক্ষা বিধি আছে তা সম্পূর্ণভাবে মেনে নিয়েই এই এয়ার অ্যাম্বুলেন্স হাসপাতালের ছাদে নামানো হবে।

শুক্রবার সকাল এগারোটা নাগাদ পরীক্ষামূলকভাবে বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালের ছাদে নামে এই হেলিকপ্টার। ছাদে তৈরি করা হয়েছিল হেলিপ্যাড। এদিন ওই ছাদে উপস্থিত ছিলেন ডিজিএসিএ’র প্রতিনিধিদল। হাসপাতালের ছাদে এয়ার অ্যাম্বুলেন্স নামানোর জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। এছাড়া যে সংস্থা পরিষেবা দেবে, তারা যেন ডাবল ইঞ্জিন হেলিকপ্টার ব্যবহার করে। হেলিপ্যাডে হেলিকপ্টার ওঠা-নামা করলে সেখানে ভালোরকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হয়। সেটিও যেন বজায় থাকে। এই সব কিছু দেখে তবে DGCA অনুমতি দেয় এয়ার অ্যাম্বুলেন্সকে হাসপাতালের ছাদে নামার। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাদে হেলিপ্যাড গড়ে তোলার এই ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে গত চার বছর ধরে কাজ করেছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ত্রিপুরা-সহ নানা রাজ্য, এমনকি প্রতিবেশী দেশ থেকে নিয়মিত রোগীরা যাতায়াত করেন। সেক্ষেত্রে কোনও ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে কাজে লাগবে এই এয়ার অ্যাম্বুলেন্স। অত্যন্ত কম সময়ে হাসপাতালে পৌঁছতে ব্যবহার হবে এয়ার অ্যাম্বুলেন্স। সরাসরি হাসপাতালে এসে নামতে পারলে দ্রুত চিকিৎসাও মিলবে।এছাড়া সুরক্ষার কথা মাথায় রেখে হায়দরাবাদ থেকে ফায়ার ফাইটিং টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...