Sunday, April 12, 2026

বিরাটের রঞ্জি খেলা নিয়ে সংশয়, রয়েছে চোট : সূত্র

Date:

Share post:

শোনা গিয়েছিল রঞ্জিট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তবে এখন শোনা যাচ্ছে, সংশয় দেখা গিয়েছে কোহলির রঞ্জি খেলা নিয়ে। রঞ্জিট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে রাজকোটে দিল্লির শিবিরে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। তবে সূত্রের খবর, তা এখন অনিশ্চিত। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) জানিয়েছে, কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ব্যথা না কমলে বিরাট সম্ভবত রঞ্জিট্রফির ম্যাচ খেলবেন না।

এই নিয়ে ডিডিসিএর এক কর্তা জানিয়েছেন, ‘‘কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ওকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। রঞ্জিট্রফির আগামী ম্যাচটা হয়তো কোহলি খেলতে পারবে না। তবে বিষয়টা এখনও পরিষ্কার নয়। দিল্লির নির্বাচকেরা সরকারি ভাবে জানানোর পর বোঝা যাবে।’’ কোহলির চোট কতটা গুরুতর, তা জানায়নি ডিডিসিএ। এও জানা যায়নি কীভাবে চোট পেলেন তিনি ।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থ হয় ভারতীয় দল। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। এরপরই কড়া অবস্থান নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেয় বিসিসিআই। সেই মতো রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থেরা নিজেদের রাজ্যের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা জানিয়েছেন। কোহলি প্রকাশ্যে কিছু না বললেও, দিল্লির ক্রিকেট সংস্থার কর্তাদের ইতিবাচক বার্তা দিয়েছেন।তবে কোহলিকে প্রাথমিক দলেও রাখা হয়েছে।

আরও পড়ুন- গোয়ার বিরুদ্ধে নামার আগে সমস্যায় লাল-হলুদ, পায়ের হাড়ে চিড় আনোয়ারের

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...