Saturday, June 20, 2026

শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা, ভোগান্তির মুখে দক্ষিণ কলকাতার বাসিন্দারা

Date:

Share post:

সপ্তাহান্তে শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। যার জেরে ভোগান্তির মুখে পড়তে পারেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। যার প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন, টালিগঞ্জ, চেতলা, বেহালা, কসবা এলাকায়। পুরসভার তরফে জানানো হয়েছে, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য বন্ধ থাকবে পরিষেবা। পুরসভার তরফে আরও জানানো হয়েছে, কালীঘাট, চেতলা, গল্ফগ্রিন, বাঁশদ্রোণী, গড়ফা, গার্ডেনরিচ এবং পর্ণশ্রীর এলাকার বাসিন্দারারও সংশ্লিষ্ট দিনে জল সঙ্কটে পড়বেন। বজবজ এবং মহেশতলাতেও শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ।

দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিশাল অংশ জুড়ে বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে। যেখানে জল যায় গার্ডেনরিচ থেকে। কলকাতা পুরসভা জানিয়েছে, শহর এবং শহরতলির যেসব এলাকা গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হয়, সেই সব জায়গাতেই বন্ধ থাকবে পরিষেবা। গার্ডেনরিচ প্ল্যান্ট প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করে। উত্তর ২৪ পরগনার পলতার পর যা দ্বিতীয় বৃহত্তম। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় বন্ধ করা হবে জল সরবরাহ। তার আগে সকালে জল মিলবে। সন্ধের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদিও কাজ শেষের পর জল সরবরাহ শুরু করা যাবে না। পরের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি সকাল ৬টা থেকে ফের জল সরবরাহ শুরু হবে ১৯ জানুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...