Saturday, April 4, 2026

মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মালদহে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ জানুয়ারি মুর্শিদাবাদ থেকে সভা করে মালদহে আসবেন তিনি। ২১ জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে জোরকদমে চলছে তারই প্রস্তুতি। শনিবার প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ-সহ প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীর সভাস্থল মালদহ শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে করে আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। তাঁরা যুব আবাসের ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন- দেশের একমাত্র জৈব হাট: নিয়মিত রাসায়নিক-বিহীন ফসল ক্রয়-বিক্রয়ের নিশ্চয়তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...