Tuesday, March 31, 2026

নাটকের প্রতি ভালবাসা ও আকর্ষণ হবে আরও গভীর, ৭তম জাতীয় নাট্য উৎসবের সূচনায় ব্রাত্য

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই সৃজনশীলতার অর্থ বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই সাংস্কৃতিক জগৎ পেয়েছে এক নতুন মাত্রা। তার দেখানো পথে হেঁটেই এ বছরের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল (National Theatre Festival) নতুনভাবে উপস্থাপিত হতে চলেছে। ৭তম জাতীয় নাট্য উৎসবের সূচনা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, নাটকের প্রতি ভালবাসা ও আকর্ষণ হবে আরও গভীর।

জাতীয় নাট্য উৎসব চলবে ১৮ থেকে ২৬ জানুয়ারি। মধুসূদন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মিনার্ভা নাট্যচর্চা কেন্দ্রের চেয়ারম্যান মন্ত্রী ব্রাত্য বসু, ভাইস চেয়ারপার্সন অর্পিতা ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, কৌস্তুভ তরফদার, অনুপ গায়েন। মধুসূদন মঞ্চ ছাড়াও থিয়েটার দেখা যাবে গিরিশ মঞ্চে। উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এবারে মোট ১৭টি থিয়েটারের দল অংশগ্রহণ করবে। এর মধ্যে সাতটি রাজ্যের এবং বাকি দশটি দল আসবে ভিন রাজ্য থেকে। প্রত্যেকবারই তথ্য সংস্কৃতি দফতর বিজ্ঞাপন দেয়। ব্রাত্য বসু বলেন, এবারেও সেই বিজ্ঞাপন দেখে ১১২টি দল আবেদন করেছিল। তবে আমরা একটি জুড়ি বোর্ড গঠন করেছিলাম ১০ সদস্যের। তারাই সমস্ত নাটক বিচার করেছেন। সেখান থেকেই বাছাই করে দশটি দলকে অনুমতি দেওয়া হয়েছে।

বিহারের একটি নাট্যদল রাগা রেপোর্টরির থিয়েটারের ‘স্মল টাউন জিন্দেগি’ নাটক দিয়ে শুরু হল এবারের থিয়েটার উৎসব। জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা খরচ করে এবারের এই উৎসব করা হচ্ছে। বাংলার পাশাপাশি কন্নড়, তামিল-সহ একাধিক ভাষায় থিয়েটার এবার পরিবেশন করা হবে। প্রতিটি প্রেক্ষাগৃহে রোজ সন্ধ্যা সাড়ে ছ’টায় একটি করে নাটক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সইফ হামলার সন্দেহভাজন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...